Friday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩২ AM

ইলিশ আহরণ নিষিদ্ধ

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ২৫-০৯-২০২৫ আর্কাইভ তারিখ: ৩০-০৬-২০২৬

অত্র উপজেলার মৎস্যজীবী/মৎস্যচাষী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে আগামী ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ , পরিবহণ, মজুদকরণ, বিনিময়, ক্রয়, বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। সুতরাং আপনারা ০৪ অক্টোবর ২০২৫ খ্রি. থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ , পরিবহণ, মজুদকরণ, বিনিময়, ক্রয়, বিক্রয় ইত্যাদি থেকে বিরত থাকুন।


প্রচারেঃ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন